

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামীকাল শুক্রবার দিনাজপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তাঁর আগমনকে ঘিরে দিনাজপুরে জামায়াতের নেতৃত্বাধীন জোটের শরিক দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। তাঁরা পাঁচ থেকে ছয় লাখ লোকের জমায়েত করার জন্য প্রস্তুতি নিয়েছেন। দলীয় সূত্রে জানা যায়, ডা. শফিকুর রহমান আজ বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। জানা গেছে, নির্বাচনী জনসভা ঘিরে দিনাজপুর গোর-এ শহীদ ময়দানের দক্ষিণ অংশে মঞ্চ প্রস্তুতের কাজ চলছে। আজ সন্ধ্যার মধ্যেই মঞ্চসহ যাবতীয় প্রস্তুতি শেষ হবে বলে জানিয়েছেন জেলা জামায়াতের নেতাকর্মীরা।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. আনিছুর রহমান বলেন, আগামীকাল উত্তরাঞ্চল সফরের প্রথম দিনে দুপুর ২টায় দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জেলা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
এজন্য সব প্রস্তুতি সম্পন্নের পথে। সব কিছু ঠিকঠাক থাকলে এটি স্মরণকালের সবচেয়ে বড় নির্বাচনি জনসভা হবে।
জনসভায় জামায়াতের আয়োজনে কমপক্ষে পাঁচ লাখ এবং জোটের যে দলগুলো রয়েছে তাদের নেতাকর্মী-সমর্থক প্রায় এক লাখ আসবেন বলে প্রস্তুতি রয়েছে।
শহরজুড়ে প্রশাসনের পাশাপাশি কয়েক হাজার জামায়াতের স্বেচ্ছাসেবী শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করবেন। জনসভায় নেতাকর্মীরা ছাড়াও দিনাজপুরের পাঁচটি আসনের জামায়াতের প্রার্থী এবং ৫ নম্বর আসনের এসসিপি প্রার্থী উপস্থিত থাকবেন।
মন্তব্য করুন
