

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার আশুলিয়ায় গ্রাহকদের ওজনে তেল কম দেওয়ার অপরাধে 'সালাম পেট্রোল পাম্প' নামের একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ সময় প্রতি ১০ লিটারে আধা লিটার তেল কম দেওয়ার দায়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
রোববার (২৩ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন মামলা বিচারকারী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার।
জানা যায়, আশুলিয়ার টঙ্গীবাড়ী এলাকার সালাম পেট্রোল পাম্পে দীর্ঘদিন ধরে ওজনে কম তেল দেওয়া হচ্ছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার ওই পাম্পে অভিযান পরিচালনা করে বিএসটিআই। অভিযানকালে পরিমাপ করে দেখা যায়, পাম্পটি থেকে গ্রাহকদের প্রতি ১০ লিটার তেলে আধা লিটার করে তেল কম দেওয়া হচ্ছে।
এ সময় ওজনে তেল কম দেওয়ার কারনে পাম্প কতৃপক্ষ নিবাস মণ্ডলকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার। একই সাথে জরিমানার টাকা আদায় পূর্বক পাম্পটি সিলগালা করে দেওয়া হয়।


