শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের অভিযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১১:১৩ পিএম
সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের অভিযোগ
expand
সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের অভিযোগ

ঢাকার সাভারে বাসায় ফেরার পথে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায়, এবং বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ছাত্রীটি সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী। তার পরিবার সাভারে ভাড়া থাকেন।

মামলায় আসামি করা হয়েছে, সোহেল রোজারিও (৩৭), বিপ্লব রোজারিও (৪০) ও মিঠু বিশ্বাসকে (৩৫)। এদের মধ্যে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ এবং অন্য দুজনের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই সন্ধ্যায় প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরে ছাত্রীটি দেখতে পান ঘরে তালা ঝুলছে। পরে পাশের দোকান থেকে চাবি নিয়ে ফেরার পথে সোহেল তার সঙ্গে কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পর বিপ্লব ও মিঠুও সেখানে আসে। এরপর তারা মেয়েটিকে জোরপূর্বক সোহেলের বাসায় নিয়ে যায় এবং সেখানে সোহেল ধর্ষণ করে, বাকিরা সহযোগিতা করে বলে অভিযোগে জানানো হয়েছে।

ছাত্রী আরও জানান, ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকি দেয় সোহেল।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আ. ওয়াহাব জানান, ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। দ্রুত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন