সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এবার আরেক এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কুশপুতুল দাহ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৪:৪৫ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে ঢাকার ধামরাইয়ে উপজেলা ছাত্রদল। এ দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং তার কুশপুতুল দাহ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি থানা রোড এলাকা থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর বিষয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী শালীনতার সীমা লঙ্ঘন করেছেন। এ ধরনের বক্তব্য রাজনৈতিক সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের পরিপন্থি। এসময় বিক্ষোভকারীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুতুল দাহ করেন।

বক্তারা অবিলম্বে পাটওয়ারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে 'অবাঞ্ছিত' ঘোষণা করে মহানগর বিএনপি। ১ আগস্ট ২০২৫ তারিখে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন