শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদরাসা থেকে 'মেইড ইন পাকিস্তান' লেখা অস্ত্র উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১০:৫১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন ওয়াশরুমে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রিভলবার পাওয়া গেছে। অস্ত্রটি জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

বৃহস্পতিবার (১৮জুন) দুপুরে র‍্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, আশুলিয়ার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত ‘তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসা’ প্রাঙ্গণে নির্মাণাধীন একটি ওয়াশরুমে মাদক কারবারিরা মাদক মজুত করে রেখেছে এমন খবর পাওয়া যায়। খবর পেয়ে বুধবার দুপুরে সেখানে অভিযানে যায় র‌্যাব। স্থানীয় দুজন সাক্ষীর উপস্থিতিতে ওয়াশরুমটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশি করে ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোনের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে একটি ছেঁড়া হলুদ রঙের শপিং ব্যাগ পাওয়া যায়। সেটি খুলে সবুজ পলিথিনে মোড়ানো একটি রিভলবার এবং দুই রাউন্ড ২২ বোরের গুলি পাওয়া যায়।

র‍্যাব জানায়, রিভলবারটি ব্যারেল আট চেম্বারবিশিষ্ট। ট্রিগার গার্ড ও হ্যামার সম্পূর্ণ অক্ষত রয়েছে। অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা খোদাই করা রয়েছে। গুলির পেছনে ইংরেজিতে বড় অক্ষরে ‘টি’ খোদাই করা ছিল। জব্দ করা অস্ত্র ও গুলি আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, যতটুকু জানতে পেরেছি, এটি একটি নির্মাণাধীন টয়লেট। সেখানে যেকোনো সময় যেকোনো মানুষ প্রবেশ করতে পারে। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে র‍্যাব কর্মকর্তা মেজর আরমান হোসেন হৃদয় বলেন, অস্ত্রের উৎস এবং কারা এটি সেখানে রেখে গেছে তা জানতে আইনি কার্যক্রম চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Qatar
Scheduled
19 Jun, 04:00 AM
VS
World Cup