সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৮ পিএম আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পিএম
কদতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুন
expand
কদতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুন

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের কদতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পৌঁছায়। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, দুপুর ১টা ১১ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জের কদতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুনের খবর পাই।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

তবে কীভাবে আগুন লেগেছে সেই বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানা তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন