

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবা সহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। এসময় নগদ ১ লাখ ৯৩ হাজার ৭ শ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উখিয়ার কুতুপালং ২ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের সি -৫ ব্লকের বাসিন্দা ইয়াকুব নবী ছেলে মোঃ হোসেন (৪৫) ও তাঁর স্ত্রী হাসিনা বেগম (৪২)।
রোববার (২৬ অক্টোবর)রাত সাড়ে নয়টার দিকে উখিয়ার কুতুপালং-২ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের সি -৫ ব্লকে এ অভিযান চালানো হয়।
রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক সিরাজ আমীন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক বলেন গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন