

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ২৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।যার বাজারমূল্য প্রায় ২৩ লাখ ১৪ হাজার টাকা বলে জানিয়েছেন এপিবিএন।
শনিবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে লম্বাশিয়া এলাকায় তার বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে নিয়োজিত
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন লম্বাশিয়া পুলিশ ক্যাম্পেরএসআই (নিঃ) কৃষ্ণ লাল ঘোষ।
এপিবিএন পুলিশ সুত্রে জানা যায় আনোয়ার ইসলামের টিনসেট ঘরের উত্তর-পূর্ব কোণের কক্ষে তল্লাশি চালিয়ে কালো পলিথিনের ভেতরে রাখা নীল জিপার ব্যাগ থেকে ৩,২৫৬ পিস এবং সাদা পলিথিনে টেপে মোড়ানো তিনটি প্যাকেট থেকে আরও ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক বলেন মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন