

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের টেকনাফে ১৬ লিটার দেশীয় চোলাই মদসহ ৫ জনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ( বিজিবি)। এসময় একটি ইজিবাইক জব্দ করতে সক্ষম হয়।
শনিবার দুপুর ২টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন টেকনাফের নাইট্যং পাড়ার বাসিন্দা আব্দুল জাব্বার এর ছেলে ইয়াছিন আরফাত, আমিন শরীফের ছেলে এনায়েত উল্লাহ,দিল মাহমুদের ছেলে আব্দুর রহমান,বাবুল হোসেনের ছেলে রাশেদুল করিম নিজাম ও মোহাম্মদ জলিল এর ছেলে মোহাম্মদ আমিন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, দমদমিয়া বিওপি চেকপোস্টে দায়িত্ব পালনরত সদস্যরা মাদক শনাক্তকরণে ব্যবহৃত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত K-9 (কে-নাইন) ডগ “মেঘলা”-এর সহায়তায় নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন।এসময় হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজিবাইক চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি শুরু করা হয়।
তল্লাশির সময় ‘মেঘলা’ নির্দিষ্ট এক যাত্রী ও ইজিবাইকের ভেতরে মাদকদ্রব্যের উপস্থিতির সংকেত দেয়।পরবর্তীতে বিজিবি সদস্যরা ইজিবাইকটি বিস্তারিত তল্লাশি করে পিছনের সিটের নিচে বিশেষভাবে লুকানো পানির বোতলে ভরা ১৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেন।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের কে-নাইন ডগ ‘মেঘলা’র তৎপরতায় মাদকদ্রব্য শনাক্ত করা সম্ভব হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। জব্দকৃত চোলাই মদ ও ইজিবাইকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন