শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২:৪৯ পিএম
expand
বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। এসময় তার কাছ থেকে এক লক্ষ বার হাজার চারশ তেষট্টি পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।শনিবার ভোরে এ যৌথ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ডি-১১ ব্লকের বাসিন্দা মৃত আইয়ুব এর স্ত্রী দিলবাহার (৫০)।গ্রেফতারকৃত নারীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ডি-১১ ব্লকের এক নারী মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিজের হেফাজতে রেখেছেন। পরে অভিযানে মাদক কারবারি দিলবাহারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

র‌্যাব-১৫ জানায়, মাদক চোরাচালান ও সন্ত্রাস দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন