শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে তুচ্ছ ঘটনায় মামাতো ভাইয়ের হাতে প্রাণ গেল শ্রমিকের

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১০:১০ পিএম
expand
কক্সবাজারে তুচ্ছ ঘটনায় মামাতো ভাইয়ের হাতে প্রাণ গেল শ্রমিকের

কক্সবাজার শহরের লাইটহাউস পাড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে তর্কাতর্কির জেরে মামাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন মো. সারওয়ার (৩০) নামের এক নির্মাণশ্রমিক। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

নিহত সারওয়ার ওই এলাকার আবুল কালামের ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক।

ওসি ইলিয়াস খান জানান, লাইটহাউস পাড়ার এক নির্মাণাধীন ভবনে একসঙ্গে কাজ করছিলেন সারওয়ার ও তার মামাতো ভাই মো. রায়হান। কাজের বিষয়ে তাদের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরে তা তর্কাতর্কি ও হাতাহাতিতে গড়ায়। একপর্যায়ে রায়হান ভাঙা কাঁচের টুকরো দিয়ে সারওয়ারের পেটে আঘাত করেন।

স্থানীয়রা আহত সারওয়ারকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে রায়হান পলাতক আছেন বলে জানান ওসি ইলিয়াস খান। তিনি আরও বলেন, ‘ঘাতককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন