শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ইয়াবা, অস্ত্র ও নগদ টাকাসহ আটক ২

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০২:৪৮ পিএম
ইয়াবা, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, সিসি ক্যামেরা ও টাকাসহ আটক দুই ব্যক্তি।
expand
ইয়াবা, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, সিসি ক্যামেরা ও টাকাসহ আটক দুই ব্যক্তি।

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মন্ডলপাড়ার শীর্ষ মাদক সম্রাট মোঃ জুবাইর-এর বিলাসবহুল আস্তানায় দীর্ঘ ৮ ঘণ্টাব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পিস ইয়াবা, বিপুল নগদ অর্থ, দেশীয় অস্ত্র ও মাদক সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় দুইজনকে আটক করতে সক্ষম হয়। মাদক পাচার চক্রের মূলহোতা জুবাইর কৌশলে পালিয়ে যায়।

আটককৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের মোঃ জুবাইর এর স্ত্রী ফাইজা আক্তার (১৯) ও মৌলভীপাড়া গ্রামের আবুল কালামের ছেলে আইয়ুব আলী (৩৭)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টেকনাফের সাবরাং ইউনিয়নের মন্ডল পাড়া এলাকায় অভিযান চালানো হয়।

শুক্রবার সকালে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সম্প্রতি টেকনাফে সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনার অংশ হিসেবে নিবিড় গোয়েন্দা নজরদারির মাধ্যমে মোঃ জুবাইরের আস্তানার অবস্থান শনাক্ত করা হয়।

অভিযান চলাকালে বাড়ির বিভিন্ন গোপন স্থানে তল্লাশি চালিয়ে মোট ১৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩০ গ্রাম ইয়াবা পাউডার, ১০ লক্ষাধিক নগদ টাকা এবং বিপুল পরিমাণ প্রযুক্তি ও অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় হটপটের ভিতরে লুকানো ইয়াবাসহ দেয়াল টপকে পালানোর চেষ্টা করায় আইয়ুব আলী (৩৭) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।আত্মগোপনে থাকা চক্রের মূলহোতা জুবাইরের স্ত্রী ফাইজা আক্তার (১৯)-কেও আটক করা হয়।

১৯ হাজার ২শ পিস ইয়াবা, ১৩০ গ্রাম পাউডার, নগদ ১০ লাখ ৩০ হাজার টাকা,দেশীয় অস্ত্র ৭টি চাপাতি,৪ টি চাকু,২ টি ওয়াকিটকি সেট, ৪টি সিসি ক্যামেরা,১টি ল্যাপটপ,১টি মাইক্রোফোন, ২টি এন্ড্রোয়েড ফোন,৩ টি বাটন ফোন, ১টি ল্যান্ড ফোন,১ টি পিতলের পাল্লা ও ২টি মাদক পরিবহনের জন্য প্রস্তুতকৃত মোটরসাইকেলের তেলের ট্যাংক উদ্ধার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জায়েদ নুর সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়। আসামীদের কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি, অধিনায়ক, ২ বিজিবি বলেন- আপনাদের ভবিষ্যৎ আমাদের কাছে আমানত। যত শক্তিশালী চক্রই হোক, দেশের মাটি থেকে মাদক চোরাচালানের কালো ছায়া সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য বিজিবি’র সকল সদস্য সদা প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ।

আমাদের এই নিরলস পরিশ্রম মাদকমুক্ত টেকনাফ গড়ার প্রত্যয়কে আরও মজবুত করবে। সীমান্ত সুরক্ষার এই সংগ্রামে আমরা সবসময় আপনাদের পাশে আছি।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন