

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের উখিয়া থানা পুলিশ পৃথক দুটি স্থান থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে। এর মধ্যে একজন রোহিঙ্গা এবং অপরজন স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ও রাতে এ দুটি লাশ উদ্ধার করা হয়।
উখিয়া থানা সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব লেঙ্গুরবিল গ্রামে। বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন মো. আলম (৩৮)। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলম ওই এলাকার মৃত ওর কালুর ছেলে।
অন্যদিকে, ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ওয়েস্ট ই-ব্লকের বাসিন্দা জাহিদ আলম (২৫)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই ক্যাম্পের আমান উল্লাহর ছেলে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা শাহজাহান বলেন, “আলম দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে তাকে কুপিয়ে ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “একটি হত্যাকাণ্ড এবং একটি রহস্যজনক মৃত্যু হিসেবে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, দুটি মৃত্যুই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
মন্তব্য করুন