শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ পিএম আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পিএম
আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
expand
আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

আহত বিজিবি সদস্যের নাম নায়েক মোঃ আক্তার হোসেন। তিনি গত রোববার আনুমানিক ১০টা ৪০ মিনিটে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় হঠাৎ একটি মাইনে পা পড়লে বিস্ফোরণ ঘটে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনার পরপরই সহকর্মীরা তাকে উদ্ধার করে রামু সেনানিবাসে অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ১৩ অক্টোবর সোমবার

বিকেল ৪টা ১২ মিনিটে বিজিবির নিজস্ব হেলিকপ্টারযোগে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ সিএমএইচে পাঠানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের কারণে সম্প্রতি মাইন বিস্ফোরণের ঝুঁকি বেড়েছে। এ প্রেক্ষাপটে সীমান্তে সতর্কতা জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম সত্যতা নিশ্চিত করেন।তিনি আরো বলেন উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ সিএমএইচে পাঠানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন