শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০১:০০ পিএম আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পিএম
টেকনাফে মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
expand
টেকনাফে মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

কুকুর ‘বার্লিন’-এর তীক্ষ্ণ ঘ্রাণশক্তি আর বিজিবি’র সজাগ নজরদারিতে আবারও রক্ষা পেল বাংলাদেশ। কক্সবাজারের টেকনাফের দমদমিয়া চেকপোস্টে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত হলেন- বরগুনা জেলার বেতাগী উপজেলার দেশান্তরকাঠি গ্রামের আলী হোসেনের ছেলে মোঃ সানি হোসেন (৪০)।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে যখন নিয়মিত তল্লাশির অংশ হিসেবে টেকনাফ থেকে ঢাকাগামী “ইউরো কোচ” (ঢাকা মেট্টো-ব-১২-১৩২৪) বাসটিকে থামানো হয়।

তল্লাশির সময় বিজিবির প্রশিক্ষিত কে-নাইন (K-9) ডগ ‘বার্লিন’ যাত্রীদের মাঝে একজনের প্রতি সন্দেহজনক প্রতিক্রিয়া প্রদর্শন করে।

বিজিবি জানায়, 'বার্লিন'-এর ঘন ঘন সংকেত এবং ওই যাত্রীর অস্বাভাবিক আচরণ তাদের সন্দেহ আরও বাড়িয়ে তোলে। পরে তার দেহ তল্লাশি করে কৌশলে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট। আটক করা হয় মাদক বহনকারীকে। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত প্রহরায় বিজিবি সবসময় সতর্ক। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে বিজিবির অভিযান আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন