শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের পাচারকালে ২১৩ বস্তা সার জব্দ

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৩:২৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারের পাচারের উদ্দেশ্যে মজুদ করা ২১৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় মূলহুোতা দোকান মালিক

আবদুল্লাহ আল মামুন পালিয়ে যান। প্রশাসন বলেছেন দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে।

বৃহস্পতিবার রাত ৮ টা থেকে ১১ টা পর্যন্ত তিনঘন্টা ব্যাপী উখিয়ার দক্ষিণ স্টেশনে মেসার্স এস. কে অটো রাইস মিলে এ অভিযান চালানো হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উক্ত রাইস মিলে মোট ৩০০ বস্তা অনুমোদনহীন সার মজুত ছিল।

তবে অভিযানের সময় ২১৩ বস্তা সার জব্দ করা সম্ভব হয়। বাকি ৮৭ বস্তা গোপন স্থানে সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অবশিষ্ট সার উদ্ধারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ ব্যাপারে

অভিযুক্ত প্রতিষ্ঠান মেসার্স এস. কে অটো রাইস মিলের মালিক আহমদ কবিরের মুঠোফোন রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ ব্যাপারেউপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীষ সরকার বলেন, কৃষকদের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত করে কেউ যদি অবৈধভাবে সার মজুত বা পাচারের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, সার পাচারের অভিযোগে মামলা রুজু করা হয়। আসামীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন গতরাতে অভিযান চালিয়ে ২১৩ বস্তা সার জব্দ করেছি। আসামী বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন