

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক মধ্যবয়সী নারীকে (৪১) রাস্তার পাশে একা পেয়ে ধর্ষণের চেষ্টা ও দস্যুতার অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটককৃত হলো নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ধুংরী হেডম্যান পাড়ার বাসিন্দা মংহ্লা প্রু মার্মার ছেলে অংশৈপ্রু মার্মা (২৫)।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ছালেহ আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের সীমানা প্রাচীর ঘেঁষা রাস্তার উপর এ ঘটনা ঘটে।
ভিকটিম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৪। তারিখ ৮/১০/২০২৫ ইংরেজি। অভিযোগ সুত্রে জানা যায়, ঘটনার সময় তিনি একা ছিলেন এবং অভিযুক্ত ব্যক্তি তাকে যৌন নিপীড়নের উদ্দেশ্যে আক্রমণ করে।
এ সময় তিনি দস্যুতামূলক আচরণ ও শারীরিক আঘাতও করেন বলে অভিযোগে উল্লেখ করেন।এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৪)(খ) ধারা এবং দণ্ডবিধির ৩৯৪ ধারায় রুজু করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে হয়।
মন্তব্য করুন