শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৫ ‎

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম
বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ
expand
বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ

‎কক্সবাজারের পেকুয়ায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ তাহসিন (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় ওই সিএনজি অটোরিকশায় থাকা আরো ৫ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে ‎নিহত শিশু তাহসিনের মা শারমিন আক্তার প্রকাশ আনারকলির অবস্থা অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

বৃহস্পতিবার (‎‎১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বরইতলী-মগনামা সাবমেরিন নৌ ঘাঁটি সড়কের পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত তাহসিন ঈদগাঁ উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা এলাকার সেনাবাহিনীর সদস্য আবদুল হকের পুত্র।

‎আহতরা হলেন- ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা এলাকার আব্দুল হকের স্ত্রী ও নিহত শিশু তাহিসিনের মা শারমিন আক্তার আনারকলি (৩৫), চকরিয়া উপজেলার বাটাখালী এলাকার উম্মে হাবিবা (২৬) ও তার দুই শিশু সন্তান আবদু রহমান (১),আবদুল্লাহ (৪), চকরিয়া উপজেলা ফাঁশিয়াখালী এলাকার মো. ইউনুছ (৬৫) ও কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার আবুল কাশেমের পুত্র সেনাবাহিনীর সদস্য সাহেদ করিম (৩০)।

আহতদের সাথে কথা বলে ‎জানা যায়, চকরিয়া থেকে সিএনজি যোগে তারা এক আত্মীয়ের ১১টায় নামাজে জানাজায় অংশ নিতে কুতুবদিয়া কৈয়ারবিল যাচ্ছেন। প্রতিমধ্যে পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় সিএনজি অটো রিকসাটি পৌঁছলে মগনামা থেকে আসা কক্সবাজার মূখী বলাকা সার্ভিস নামের একটি যাত্রী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় মায়ের খুলে বসে থাকা শিশু তাহসিনের মাথায় গুরুতর আহত হয়। দ্রুত হাসপাতালে আনা হলেও তাকে বাচাঁনো যায়নি।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমরুল হাসান, ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি অটো রিকসাটি জব্দ করেন এবং তাদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X