

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বর্ষসেরা সাংবাদিক মনোনীত হয়েছেন এনপিবি নিউজের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আমির ফয়সাল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাবি প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বার্ষিক ‘ফিচার ক্যাটাগরিতে’ বর্ষসেরা সাংবাদিক হিসেবে নির্বাচিত হয়েছেন এনপিবি নিউজ এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আমির ফয়সাল।
জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকের সঞ্চালনায় সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। এসময় জাবি প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দর উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রদানকালে জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ইসলাম বলেন, ‘আপনাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখতে হবে। সকল দল মতের ঊর্ধ্বে উঠে সত্য প্রচার করতে হবে। পুরস্কার হলো কাজের স্বীকৃতির মতো। আপনারা যারা পুরস্কার পেয়েছেন তারা সামনের দিনে আরো উদ্যমের সাথে সাংবাদিকতা করে যাবেন বলে আশা করছি।’
বার্ষিক সাধারণ সভায় সারা বছরের কার্যাবলি তুলে ধরা হয় ও নবীন সদস্যদের উপহার প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
মন্তব্য করুন
