

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার লিটার চোলাই মদসহ বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় মদ তৈরির সঙ্গে জড়িত ওলা সিং রাখাইন (২৮) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের রাখাইন পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক ব্যক্তির বসতবাড়ি থেকেই বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ ও কাঁচামাল উদ্ধার করা হয়। আটক যুবক বারবাকিয়া রাখাইন পাড়া এলাকার ওচামং রাখাইনের ছেলে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে চোলাই মদ তৈরি ও মজুত করে বিক্রি করা হচ্ছিল, যা এলাকার যুব সমাজ ও সামাজিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম, অভিযানের সত্যতা নিশ্চিত করেন এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে বলে জানান।
মন্তব্য করুন
