শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
কক্সবাজার-১ আসন

তরুণদের মুখোমুখি দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম
তরুণদের সঙ্গে দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক
expand
তরুণদের সঙ্গে দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যুবসমাজের ভাবনা জানতে তাদের মুখোমুখি হয়েছেন চকরিয়া–পেকুয়া আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পৌরসভার মৌলবিরকুম বাজারস্থ ঝিলমিল রেস্তোরাঁয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে চকরিয়া–পেকুয়ার সহস্রাধিক তরুণ–তরুণী ও শিক্ষার্থী অংশ নেন। “FARUK MEETS GEN Z – The July Generation” ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় উপস্থিত তরুণ–তরুণীরা বন্যা নিয়ন্ত্রণে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও মাদক নির্মূল, নির্বাচিত হলে এমপিকে কীভাবে জবাবদিহির আওতায় আনা যাবে, লবণ মাঠ ও চিংড়ি ঘের জবরদখল এবং চাঁদাবাজি বন্ধ, শিক্ষার মানোন্নয়ন ও কারিগরি শিক্ষা বিশ্ববিদ্যালয় স্থাপনে এমপি প্রার্থীর পরিকল্পনা জানতে চান। জবাবে তিনি এসব বিষয়ে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

প্রতিশ্রুতি ভঙ্গ করলে কীভাবে জবাবদিহি নিশ্চিত করা হবে-এমন প্রশ্নের উত্তরে আব্দুল্লাহ আল ফারুক বলেন, কোনো কারণে কোনো প্রতিশ্রুতি পূরণে সমস্যা হলে তার কারণ জনগণকে তাৎক্ষণিকভাবে জানানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন