

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণে ইউটার্ন এলাকায় গাড়ির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। পরে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে ইউটার্ন চালুর দাবিতে বিক্ষোভ করেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বুতা মিয়া (৫৫), তিনি উপজেলার লইপুরা গ্রামের বাসিন্দা।
ঘটনার পরপরই এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখে, ফলে প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের দাবির মুখে পূর্বে বন্ধ করে দেওয়া পল্লীবিদ্যুৎ সংলগ্ন ইউটার্নটি পুনরায় খুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট পদুয়ার বাজার ইউটার্নে লরিচাপায় চারজনের মৃত্যু হয়। এ ঘটনার পর প্রশাসন ইউটার্নটি বন্ধ করে দেয়। ফলে যানবাহনগুলোকে সদর দক্ষিণে এসে ঘুরতে বাধ্য হচ্ছিল।
মন্তব্য করুন