বুধবার
১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৫:২১ পিএম
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
expand
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছয় মাস বয়সী শিশুটি মারা যায়। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।

মারা যাওয়া শিশুর নাম রাব্বি। সে সদর দক্ষিণ উপজেলার গুরগাঁও এলাকার বাসিন্দা কাউছার হোসেনের ছেলে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মঞ্জুর আহমেদ জানান, গত ৯ মে হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে হাম আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বুধবার ভোরে সেখানে তার মৃত্যু হয়।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান বলেন, বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে ৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. আলী নূর বশির জানান, জেলায় এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৮ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৫ জন রোগী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন