

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লায় হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ এ ঘটনায় জেলায় এ ধরনের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে, যা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
মারা যাওয়া শিশুর নাম আরশ (১)। সে সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা।
শনিবার (২ মে) দিবাগত রাত সাড়ে আটটার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন কক্ষে তার মৃত্যু হয়।
হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ জানান, শিশুটি নিউমোনিয়ায় গুরুতরভাবে আক্রান্ত ছিল। দেরিতে হাসপাতালে আনার কারণে সংক্রমণ জটিল আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
হাসপাতাল সূত্র জানায়, গত ১৮ এপ্রিল থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল পর্যন্ত হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৮৮ জন শিশু ভর্তি রয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, কুমিল্লায় এখন পর্যন্ত হাম উপসর্গে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজন এবং কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।
এ সময় ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যদিও নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
মন্তব্য করুন