বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় বোমা উদ্ধারের ঘটনায় মামলা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১২:১১ পিএম
উদ্ধার হওয়া একটি বোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট
expand
উদ্ধার হওয়া একটি বোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া কালীগাছতলা মন্দির এলাকা থেকে উদ্ধার হওয়া একটি সন্দেহজনক বোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

রোববার (৮ মার্চ) রাতে নগরীর লালমাই পাহাড় এলাকায় পুলিশের ফায়ারিং স্কোয়াড মাঠে বোমাটি ধ্বংস করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে শনিবার রাতে নগরীর বাগানবাড়ি এলাকায় মন্দির ও মসজিদের সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তীসহ তিনজন আহত হন।

ঘটনার সময় দুর্বৃত্তরা একটি ব্যাগ ফেলে রেখে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাগটি উদ্ধার করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় নিয়ে সংরক্ষণ করেন।

রোববার সন্ধ্যায় ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগটি লালমাই পাহাড় এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করা হয়।

এদিকে ঠাকুরপাড়া কালীগাছতলা মন্দির ও বাগানবাড়ি জামে মসজিদের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় তিনজন আহত হওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ দিকে রবিবার রাতে মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার।

তিনি বলেন, উদ্ধার হওয়া ব্যাগে একটি ককটেল বোমা ছিল। ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি লালমাই পাহাড় এলাকায় নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন