বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান, আপনার কর্মীবহিনীকে সামলান: হাসনাত 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ পিএম
শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ
expand
শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সচিব ও কুমিল্লা–৪ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনি আপনার কর্মীদের সামলান। এই কর্মীদের কারণেই আপনার অধঃপতন হচ্ছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়াম মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনীয় জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সহস্রাধিক শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনি লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন। আপনার মাকে কারাগার থেকে মুক্ত করা হয়েছে। অথচ আজ আমরা দেখছি শহীদদের মায়েদের সম্মানহানি করা হচ্ছে। যারা শহীদদের মায়েদের সম্মান দিতে জানে না, জুলাই-পরবর্তী সময়ে বাংলার জনগণ তাদের সম্মান দেবে না।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের দায়বদ্ধতা জনগণের কাছে, কোনো ব্যক্তি বা দলের কাছে নয়। অতীতে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের স্বার্থে আপনাদের ব্যবহার করেছেন। আল্লাহর দোহাই লাগে, আর যেন আপনাদের ব্যবহার করানো না হয়। আপনারা ন্যায়ের ও ইনসাফের পক্ষে থাকুন। কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। জনগণ আপনাদের পাশে থাকবে।

গণমাধ্যম প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের পরও কিছু গণমাধ্যম দালালি বন্ধ করেনি। সময় টেলিভিশন, একাত্তর টেলিভিশন ও ডিবিসি বাংলার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে। এজেন্সি থেকে যে প্রতিবেদন দেওয়া হয়, সেটিই তারা প্রচার করে। মালিকানা বদলালেও চরিত্র বদলায়নি।

তিনি আরও বলেন, ই-মিডিয়ার প্রশ্ন শুধু একটাই—আমাদের কর্মসূচি ও চলাফেরার অর্থ কোথা থেকে আসে। ভবিষ্যতে এই ই-মিডিয়া ও প্রশাসনের অন্যায়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X