

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জ-৪ আসনের চুনারুঘাটে ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের এমপি প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরির পক্ষে জনসমর্থনের ঢল নেমেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) শীত ও গভীর রাতে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন মোমবাতি প্রতীকের মিছিলে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুফতি তাহেরি শুধু একজন ভাইরাল বক্তা নন; তার প্রতি মানুষের এই আকর্ষণের পেছনে রয়েছে তার মানবিক ও অসাম্প্রদায়িক চিন্তাভাবনা।
সেই সাথে কারাবন্দি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের প্রতি সাধারণ মানুষের নীরব ভালোবাসার প্রতিফলন।
রাজনৈতিক বাস্তবতা ও সম্ভাব্য হয়রানির আশঙ্কায় অনেকেই প্রকাশ্যে নিজের অনুভূতি প্রকাশ করতে না পারলেও, সেই আবেগ ও সমর্থন এসে পড়ছে গিয়াস উদ্দিন তাহেরির ওপর।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তাহেরির প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও রাজনৈতিক হয়রানি ও মামলার শঙ্কায় অনেক সমর্থক সরাসরি সামনে আসতে সাহস পাচ্ছেন না। তবে এসব শঙ্কা উপেক্ষা করে চুনারুঘাটের রানীগাঁও বাজারে তাহেরির অনুসারী ও সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে, তা আগামী ১২ তারিখে মোমবাতি প্রতীকের সম্ভাব্য বিজয়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।
উল্লেখযোগ্য বিষয় হলো—এই বিশাল মিছিল ও গণজোয়ারে এমপি প্রার্থী মুফতি তাহেরি হুজুর নিজে উপস্থিত না থাকলেও, স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে রানীগাঁও বাজারে মোমবাতি প্রতীকের পক্ষে এক ব্যতিক্রমী ও আলোচিত দৃশ্যের সৃষ্টি হয়।
মন্তব্য করুন
