বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের সঙ্গে ডিবেটে তারেক রহমানের অংশ নেওয়া উচিৎ: মির্জা গালিব

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম
জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইনসেটে মির্জা গালিব
expand
জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইনসেটে মির্জা গালিব

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডিবেটের প্রস্তাব বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিবেচনা করা উচিৎ বলে মনে করেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

রাজনীতিবিদদের জবাবদিহি বাড়ানোর জন্য এটি করা প্রয়োজন বলে মত তার।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন মির্জা গালিব। তিনি লিখেছেন, ‘তারেক রহমান এবং ডা. শফিকুর রহমানের মধ্যে নির্বাচনের আগে একটা পলিসি ডিবেইট হইলে খুবই ভাল হইত। তবে এইটা ডিবেটে দুইজনের মধ্যে কে জিতবে কে হারবে, সেইটা দেখার জন্য না।’

তিনি বলেন, ‘জনগণ যেন ভোট দেবার আগে উনাদের পলিসি সম্পর্কে আরো বেশী জানতে পারে, সেই সুযোগটা তৈরি করার জন্য। জনগণের কাছে রাজনীতিবিদদের জবাবদিহিতা বাড়ানোর জন্য। এই ডিবেট আমাদের রাজনীতির কালচারকে আরো সিভিল করবে। তারেক রহমানের উচিৎ এই প্রস্তাবকে বিবেচনা করা।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup