

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। হাইকোর্টে রিট করায় মঙ্গলবার (২০ জানুয়ারি) শুনানি হওয়ার কথা থাকলেও শুনানির দিন নির্ধারণ করা হয় আগামীকাল বুধবার।
এদিকে প্রার্থী প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবারে সকাল থেকে মন্জুরুল আহসান মুন্সীর প্রার্থীতা বৈধতা ফিরে পেতে হাইকোর্টের সামনে জড় হয় তার কয়েক হাজার নেতাকর্মী।
এর আগে,কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার (১৯ জানুয়ারি) এই রিট করেন তিনি। কুমিল্লা জেলা উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। তবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ঋণখেলাপির তথ্য গোপন করার অভিযোগে শুনানি শেষে শনিবার (১৭ জানুয়ারি) মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
অপর দিকে একই দিনে মঙ্গলবার ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন ওই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন। এই আসনটিতে ১০ দলীয় জোট এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে মনোনয়ন দিয়েছে। এর আগে তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার সকাল ১১ টায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের নিকট মনোনয়ন প্রত্যাহার করেন হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন।
এ ছাড়াও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের আরেক শরীক দল খেলাফত মসলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান প্রার্থীতা প্রত্যাহার করার কথা রয়েছে।
মন্তব্য করুন
