শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৫২ পিএম
expand
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ছাগলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জীবন আহমেদ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জীবন আহমেদ দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা পশ্চিমপাড়ার আব্দুস সেলিমের ছেলে।

রোববার (২৬ অক্টোবর) বেলা দুইটার দিকে ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাল্টা বাগানের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জীবন আহমেদ মদনা বাজারের হাজী স্টোরের মালামাল কিনতে মোটরসাইকেলযোগে দর্শনা যাচ্ছিলেন। পথে ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় হঠাৎ একটি ছাগল রাস্তা পার হতে গেলে তার মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইয়াসমিন বলেন, 'গুরুতর আহত অবস্থায় জীবন আহমেদকে হাসপাতালে আনা হয়েছিল। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তবে পরীক্ষা-নিরীক্ষা করে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।'

নিহতের চাচা জানান, 'আমার ভাতিজা দোকানের মালামাল কিনতে দর্শনা যাচ্ছিল। পথে ছাগলের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সে মারা গেছে। হাসপাতালে এসে জানতে পারি, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।'

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, 'পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।'

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন