

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুটি ০.২২ রাইফেল, একটি রাইফেলের স্কোপ ও চারটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে বাহিনী।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাতে আলমডাঙ্গা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিল গ্রামের ঠান্ডুর ছেলে তারিফ হাসান (৩২) এবং এরশাদপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে রুহুল আমিন (৪৫)।
শুক্রবার দুপুরে যৌথ বাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ভোর থেকে আলমডাঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এর অংশ হিসেবে এরশাদপুর গ্রামের রুহুল আমিনের বাড়িতে অভিযান চালিয়ে দুটি ০.২২ রাইফেল, রাইফেলের স্কোপ, চারটি ধারালো দেশীয় অস্ত্র এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃতদের আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, 'যৌথ বাহিনী অস্ত্রসহ দুইজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
মন্তব্য করুন