শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় প্রণোদনার নামে টাকা আত্মসাত, তিন নারী আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম
expand
চুয়াডাঙ্গায় প্রণোদনার নামে টাকা আত্মসাত, তিন নারী আটক

চুয়াডাঙ্গায় প্রণোদনা দেওয়ার নাম করে গ্রামবাসীর কাছ থেকে ১৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন নারীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন—কাজল রেখা (৩৮), রাবেয়া খাতুন (৩৭) ও নাসরিন খাতুন (৩৯)। তারা সদর উপজেলার কুলচারা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ওই নারীরা হানুরবারাদী গ্রামের কয়েকজনকে চাল, ডাল, তেল ও সেলাই মেশিন দেওয়ার প্রলোভন দেখান। প্রতিটি কার্ডের জন্য ২০০ টাকা করে মোট ১৬ হাজার টাকা সংগ্রহ করেন তারা।

ঘটনার বিষয়ে অভিযোগকারী শিক্ষক মহসিন আলী জানান, প্রতারণার বিষয়টি জানার পর স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে দেন। পরে সদর থানার এসআই শরীয়তুল্লাহ ভূঁইয়া তাদের থানায় নিয়ে আসেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আত্মসাৎকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে এবং স্থানীয়দের এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন