শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে থেকে পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১১:০৪ পিএম
দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৭
expand
দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৭

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় পরিত্যক্ত অবস্থায় তিনটি পাইপগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৭।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে নবী মেম্বারের বাড়ির গোয়ালঘরের উত্তর পাশে জমির ঝোপের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় দেশীয় অস্ত্র মজুদ রয়েছে। খবর খবর পেয়ে ১৩ নভেম্বর রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে র‌্যাব-৭ এর একটি বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।

ট্রিগারযুক্ত কালো রঙের দু’নলা শুটারগান (দৈর্ঘ্য ২০.৫ ইঞ্চি), ট্রিগারযুক্ত আরেকটি দু’নলা শুটারগান (দৈর্ঘ্য ১৭ ইঞ্চি), ট্রিগারযুক্ত এক নলা শুটারগান (দৈর্ঘ্য ১১.৫ ইঞ্চি), ১২ বোরের ১২টি সবুজ রঙের কার্তুজ, ১১টি দেশীয় ছুরি, ২টি দেশীয় রামদা, ১টি লাল রঙের বেসবল ব্যাট

র‌্যাব-৭ আরও জানায়, পরিত্যক্ত অবস্থায় পাওয়া এসব অস্ত্র জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন