শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিবিরের দুই নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ এএম আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ এএম
হামলায় আহত শিবির নেতাদের একজন
expand
হামলায় আহত শিবির নেতাদের একজন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছাত্রশিবিরের দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জয়কালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের একজন আনোয়ারা সরকারি কলেজ শাখা শিবির সভাপতি মিসকাতুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলায় পাঁচজনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত হিসেবে রাখা হয়েছে।

অভিযুক্তরা হলেন— তারেক জিয়া (২৫), মোহাম্মদ শাওন (২২), মোহাম্মদ মাহিন (২৩), মো. সিফাত (২২) এবং মো. জাবেদ (২২)।

অভিযোগে বলা হয়, কলেজ ছাত্রদলের সভাপতি ও আহ্বায়কের ডাকে সাড়া না দেওয়ায় ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আলী হোসেন (২৫) ও কলেজ শাখা সভাপতি মিসকাতুল ইসলামের ওপর হামলা চালানো হয়। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করে তাদের মারধর করা হয় এবং পরে কলেজ ক্যাম্পাসে টেনে নিয়ে গিয়ে হুমকি দেওয়া হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়।

মিসকাতুল ইসলাম জানান, এক ভর্তি কার্যক্রম শেষে বের হওয়ার সময় ছাত্রদলের কয়েকজন তাদের ডাকলে তিনি সাড়া দেননি। এ ঘটনায় বাকবিতণ্ডা হয় এবং পরে অতর্কিত হামলার শিকার হন তারা।

জেলা পশ্চিম শিবিরের সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, “তরুণরা এখন ইতিবাচক রাজনীতির স্বপ্ন দেখছে, কিন্তু ছাত্রদল এখনো সহিংসতার পথে হাঁটছে।”

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মো. বুরহান উদ্দিন বলেন, “এমন কোনো হামলার ঘটনা ঘটেনি। ভর্তি শেষে সবাই বাড়ি চলে গেছে।”

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন