শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ফুটবল খেলতে গিয়ে মাঠে তরুণের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পিএম
expand
সীতাকুণ্ডে ফুটবল খেলতে গিয়ে মাঠে তরুণের মৃত্যু

‎চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের নড়ালিয়া এলাকায় ফুটবল খেলতে গিয়ে শাকিব (২০) নামের নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের নড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়,সেই বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলার সময় সে এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার বন্ধুরা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাকিব (২০) উপজেলার নড়ালিয়া এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সে মারা যেতে পারে।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন