

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন চিকনছড়া এলাকায় একটি বসতবাড়ি থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৭।
এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।
রবিবার (২৬ অক্টোবর) ভোরে বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, মো. নুরন্নবী (৪৩), মো. আবুল বাশার (২৭) ও মো. আব্দুল করিম (৩০)। তারা সবাই চিকনছড়া এলাকার বাসিন্দা।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অহিদুর রহমান সওদাগরের বসতঘরের শয়নকক্ষে অভিযান চালানো হয়। এ সময় খাটের নিচে তিনটি প্লাস্টিকের বস্তায় লুকানো ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের ভূজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদক পাচারের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন