

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার, দোয়াজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে,সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্যোগে অগ্নিনির্বাপনী মহড়া বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৭ অক্টোবর)সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.সাইদুল ইসলাম এর নেতৃত্বে দোয়াজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
এসময় সকল ছাত্র ছাত্রীদের উপস্থিতির মাধ্যমে অগ্নি নির্বাপন কলাকৌশল প্রদর্শন ও ফায়ার সার্ভিস এর হটলাইন নাম্বার এবং স্টেশনের নাম্বার প্রচার করা হয়।
এছাড়াও গ্যাস সিলিন্ডার ও স্বল্প কোনো জায়গায় আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কীভাবে আগুন নেভাতে হবে তা সকল ছাত্র ছাত্রীদের শেখান এবং সতর্ক থাকার জন্য আহ্বান জানান।
মন্তব্য করুন