

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদার হাট বিট কাম চেক ষ্টেশনের চট্টগ্রাম উত্তর বন বিভাগের অভিযানে চোরাই সেগুন,গামার ও গর্জন গোলকাঠ সহ একটি কভার্ডভ্যান আটক করা হয়।
শুক্রবার (২৪ অক্টোবর)ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বিট-কাম-চেকষ্টেশনের বন কর্মকতারা গোপন সংবাদ পেয়ে কভার্ডভ্যানটি আটকানোর চেষ্টা করেন।পরে গাড়ির চালক সংকেত অমান্য করে ঢাকার অভিমুখে দ্রুত গতিতে চলে যায়(ঢাকা মেট্রো ন১২-৮৫৩১) কভার্ডভ্যানটির চালক।
এক পর্যায়ে বন কর্মকর্তারা কভ্যার্ডভ্যানের পিছনে ধাওয়া করে ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল এলাকা থেকে ৭৭ টুকরা,১১০.৫৪ ঘনফুট সেগুন, গামার ও গর্জন গোলকাঠ বোঝাই কভার্ডভ্যানটি আটক করে ও বনজদ্রব্য ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন এ মজুদ রাখা হয়।এব্যাপারে যথাসময়ে বন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে উক্ত বিষয়টি নিশ্চিত করেন, স্টেশন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।
মন্তব্য করুন