শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৪১ পিএম আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ পিএম
expand
সীতাকুণ্ডে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা ও ছোট কুমিরা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মুসলিম তাওহীদি জনতার উদ্যোগে জুমার নামাজ শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সীতাকুণ্ড জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

বিক্ষোভকারীরা সাম্প্রতিক সময়ে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধ করার দাবিও উত্থাপন করেন।

বিক্ষোভকারীরা আরো বলেন, চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার আসামিদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে বিচারহীনতা আর কারো সঙ্গে পুনরায় না ঘটে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মিছিলের সময় সতর্ক অবস্থানে ছিলেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শেষ হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন