শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে ভীমরুলের কামড়ে যুবকের ও পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পিএম
expand
ফটিকছড়িতে ভীমরুলের কামড়ে যুবকের ও পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পৃথক দুটি ঘটনায় ভীমরুলের কামড়ে এক যুবক ও পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাদুটি ঘটে নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ইমামনগর ও মুনাফখিল এলাকায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ অক্টোবর) রাতে ইমামনগর নাথপাড়ায় ভীমরুলের কামড়ে মারা যান সজল নাথ (৪৩)। তিনি ওই এলাকার সুকমল নাথের ছেলে ও দুই সন্তানের জনক।

বাড়ির টিনের ছাউনিতে জমে থাকা শুকনো পাতা পরিষ্কার করতে গিয়ে পাশের গাছে থাকা ভীমরুলের ঝাঁকের আক্রমণের শিকার হন সজল। এসময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে কিছুটা সুস্থতা অনুভব করায় তিনি বাড়ি ফিরে আসেন।

রাতে খাবার খাওয়ার পর হঠাৎ বমি শুরু হলে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক আনিসুল হক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পৌরসভার মুনাফখিল এলাকায় পুকুরে ডুবে উম্মে সাইদা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার সাব্বির আহমদ শাওনের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে খেলতে খেলতে পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায় শিশু সাইদা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

একই পৌর এলাকায় পরপর দুটি প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন