শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১০:৫৩ পিএম
expand
চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বন্দর থানাধীন বে-টার্মিনাল এলাকা থেকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

নিহতের নাম শামিম মাসুদ খান (২৬)। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে হালিশহর থানা পুলিশ এসে শামিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের হাত ও পায়ের রগ কাটা ছিল বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুল হাসান বলেন, “বে-টার্মিনাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন