শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

১২০০ টন কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজডুবি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পিএম আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পিএম
expand
১২০০ টন কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজডুবি

চট্টগ্রাম বন্দরের সীমানায় বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় ১২০০ টন কাঁচামাল নিয়ে একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় পুরোপুরি ডুবে যায়।

তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে বন্দরের চ্যানেলের খুব কাছাকাছি এলাকায়। আপাতত জাহাজডুবিটি বন্দর চ্যানেলের চলাচলে সরাসরি বাধা সৃষ্টি করছে না। তবুও পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানানো হয়।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে এমভি জায়ান নামে লাইটারেজ জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শনিবার (১৮ অক্টোবর) সকালে এটি উপকূলে নিয়ে আসার পথে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি স্থানে ডুবে যায়।

বন্দরের সচিব ওমর ফারুক জানান, ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) খালাস করে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু মাঝপথে ডুবে যাওয়ায় এর সব পণ্য নষ্ট হয়ে গেছে।

জাহাজটির মালিক সংস্থা জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু বলেন, শুক্রবার রাত ৮টার দিকে জাহাজটি স্টিয়ারিং ফেইল করে। ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়। সেই অবস্থায় এটি স্থির রাখা হয়। সকালে সেটি তীরের দিকে নিয়ে আসার সময় অর্ধেকেরও বেশি ডুবে যায়। দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ নাবিক নিরাপদে আছেন।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি জানান, জাহাজটি নেভাল একাডেমির কাছাকাছি আসার পর চরে আটকে তলা ফেটে যায়। এতে নিচে দিয়ে তিনটি হ্যাচেই পানি প্রবেশ করতে শুরু করে। এক পর্যায়ে প্রায় ৯০ শতাংশ ডুবে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন