রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরের চ্যানেলে কনটেইনারবাহী জাহাজের দুর্ঘটনা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৯:২৭ পিএম
ছবি সংগৃহীত
expand

চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে একটি কনটেইনারবাহী জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। জাহাজটিকে নিরাপদে সরিয়ে নিতে দুটি টাগবোট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ সোমবার (৩ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। চলাচলের সময় স্টিয়ারিংয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দুর্ঘটনাটি ঘটেছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।

তিনি জানান, ঘটনার পরপরই উদ্ধার ও জাহাজ সরিয়ে নেওয়ার অভিযান শুরু হয়। অভিযানে কাণ্ডারী-৪ ও কাণ্ডারী-১১ টাগবোট মোতায়েন করা হয়েছে। টাগবোট দুটি জাহাজটিকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে।

বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ড-এর সদস্যরা ঘটনাস্থলে সমন্বিতভাবে কাজ করছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জাহাজটির নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌ চ্যানেলে স্বাভাবিক চলাচল বজায় রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বন্দর সূত্রে জানা গেছে, এমভি সিএনসি ইউরেনাস নামের কনটেইনারবাহী জাহাজটি চ্যানেল দিয়ে চলাচলের সময় হঠাৎ স্টিয়ারিং বিকল হয়ে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে জাহাজটি ২ নম্বর রেড বয়ের সঙ্গে ধাক্কা লেগে রিটেইনিং ওয়ালে আটকে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank