শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১০:৫০ এএম
বিএনপি ও জামায়াত সমর্থিতদের মাঝে সংঘর্ষে আহত
expand
বিএনপি ও জামায়াত সমর্থিতদের মাঝে সংঘর্ষে আহত

মিরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র বিএনপি ও জামায়াত সমর্থিতদের মাঝে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী বাজারে এই ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্সে মসজিদের সামনে আসর নামাজের পর একটি সালিশি বৈঠকের কথা ছিল। বৈঠকের আগে বিএনপি কর্মী হুমায়ূনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করে একপক্ষ।

এতে হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন মাস্টার জাহিদ ও জামায়াত কর্মী মাষ্টার জহিরের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎অপরদিকে অভিযুক্ত হুমায়ূন পাল্টা অভিযোগ করে বলেন, তাদের ওপর আগে হামলা করে। এতে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ ও তিনি নিজে আহত হন।

‎তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে শিবিরের জাহেদ এলাকায় বিভিন্নভাবে বিএনপি নেতা কর্মীদের হেনস্তা করে আসছে। যেকোনো বিষয়ে সে কর্তৃত্ব খাটায়। কিছুদিন আগে তার নির্যাতনের শিকার হয়ে তার স্ত্রীর করা মামলায় জেল খেটে আসে। সংগঠনের দোহাই দিয়ে এলাকায় সব বিষয়ে প্রভাব খাটায়।

এই বিষয়ে জানতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের নাম্বারে একাধিক ফোন দিয়েও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

‎জোরারগঞ্জ থানার ওসি এম আব্দুল হালিম বলেন, পুলিশের টিম ‎ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন