শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৫:৫৪ পিএম
চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান
expand
চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

একটি পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশকে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। শুক্রবার (৫ জুন) চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এসময় জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত সময়ে মেরামত ও জিয়া স্মৃতি কমপ্লেক্স নতুন করে করার ঘোষণাও দেন তিনি। তার সাথে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর। এ ভবনে ১৯৮১ সালে কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান। যেখান সংরক্ষিত তার বর্ণাঢ্য জীবনের নানা স্মৃতি, ব্যক্তিগত জিনিসপত্র এবং ঐতিহাসিক দলিল। আছে স্বাধীনতা ঘোষণার ট্রান্সমিটারসহ মুক্তিযুদ্ধের নানা ইতিহাস ও নিদর্শন। গত ডিসেম্বরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের দেয়াল, ছাদ সিঁড়িসহ নানা স্থান পরিদর্শন করেন তারা।

এসময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দ্রুত সময়ের মধ্যে এ জাদুঘর মেরামত করার কথা জানিয়ে বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে স্বাধীনতা বিরোধীদের নতুন করে বয়ান তৈরির প্রচেষ্টা রুখে দেওয়া হবে।

পরে বিগত সরকারের আমলে নাম মুছে ফেলা নগরীর বহদ্দারহাটে জিয়া স্মৃতি কমপ্লেক্সে যান দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী। এ সময় কমপ্লেক্সটি নতুন করে করার কথ উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীরা নতুন করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন