

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভয়াবহ বিপদের মুখে পড়েছিলেন ৮ জন পর্যটক। জোয়ারের তীব্র স্রোতে ভেসে যেতে থাকলে মুহূর্তেই সৃষ্টি হয় আতঙ্কজনক পরিস্থিতি। তবে স্থানীয়দের দ্রুত সাহসী উদ্যোগে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে জোয়ারের প্রবল স্রোতে পর্যটকরা দিকভ্রান্ত হয়ে পড়েন এবং পানির টানে গভীরের দিকে ভেসে যেতে থাকেন। এ সময় উপস্থিত স্থানীয় যুবক সাইফুল ও সীতাকুণ্ড গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা পরিস্থিতির গুরুত্ব বুঝে জীবন বাজি রেখে উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়েন।
তাদের সম্মিলিত ও তাৎক্ষণিক প্রচেষ্টায় অবশেষে তীব্র স্রোতের কবল থেকে ৮ জন পর্যটককে জীবিত উদ্ধার করে নিরাপদে তীরে ফিরিয়ে আনা হয়। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এলেও আতঙ্ক এখনো কাটেনি।
উল্লেখ্য, এর আগেও এই একই সৈকতে ঘটে গেছে হৃদয়বিদারক ঘটনা। গত রবিবার (২৪ মে) গোসল করতে নেমে মোঃ রিফাত (১৮) নামের এক কিশোর জোয়ারের স্রোতে নিখোঁজ হন। পরদিন সকালে সৈকত সংলগ্ন কেওড়া বাগান এলাকা থেকে তার নিথর মরদেহ উদ্ধার করা হয়।সে সময় উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যৌথভাবে অংশ নেয়।
স্থানীয়দের মতে, গুলিয়াখালী সমুদ্র সৈকতে জোয়ারের সময় স্রোত অত্যন্ত ভয়ংকর রূপ ধারণ করে, যা মুহূর্তেই প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তাই পর্যটকদের প্রতি জোয়ারের সময় বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তারা।