

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একই দিনে পৃথক দুই ঘটনায় একজনের লাশ উদ্ধার ও এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার বাড়বকুণ্ডের মুছা কলোনি এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) দীপক দেওয়ান জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরের দিকে কোনো একসময় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হতে পারে। শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন না থাকলেও নাক-মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে।
অন্যদিকে, একই দিন দুপুরের দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. হাসান (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়।
জানা গেছে, বন্ধুদের সঙ্গে ট্রাকে করে আকিলপুর সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত হাসানের বাড়ি মীরসরাই উপজেলায়।
খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।