

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের ষোলশহরের দুই নম্বর গেট এলাকায় অবস্থিত চিটাগং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তিন তলা বিশিষ্ট এই মার্কেটের নিচতলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নির্বাপণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন থেকে তীব্র ধোঁয়ার কুণ্ডলী তৈরি হওয়ায় নির্বাপণ কাজে বেশ বেগ পেতে হয় তাদের। এ সময় অতিরিক্ত ধোঁয়ায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্যকে অসুস্থ হয়ে পড়তে দেখা যায়। জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় মার্কেটটি বন্ধ ছিল। মার্কেটটি দুপুর ২টা থেকে খোলার কথা ছিল। বন্ধ থাকার কারণে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তিন তলা এই মার্কেটে প্রায় ৫০০টি দোকান রয়েছে। এদিকে আগুন লাগার খবরে আতঙ্কিত ব্যবসায়ীরা দ্রুত মার্কেটের সামনে এসে ভিড় জমান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে সিটি করপোরেশন। ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মো. জসীম উদ্দীন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে ঘন ধোঁয়ার কারণে এখনও সম্পূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি। ভেতরে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে কাজ চলছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।’
মন্তব্য করুন
