

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর বগুলা বাজার এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মিল কারখানায় ডাকাতদলের হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে সংঘবদ্ধ ডাকাতদল লুটতরাজের উদ্দেশ্যে এ হামলা চালায়। কারখানা সূত্রে জানা যায়, প্রথমে কারখানার দক্ষিণ পাশ দিয়ে কমপক্ষে ১০-১৫ জনের একটি ডাকাত দল প্রবেশের চেষ্টা করে।
এ সময় কারখানার নিরাপত্তাকর্মী,আনসার সদস্য ও কর্মচারীরা একযোগে প্রতিরোধ গড়ে তুললে ডাকাতরা পিছু হটে রেললাইনের দিকে সরে যায়।
পরে রাত আনুমানিক ১টার দিকে ডাকাতরা রেললাইন থেকে পাথর নিক্ষেপ করতে করতে পুনরায় কারখানার প্রধান ফটকে আক্রমণ চালায়।এ সময় তারা সিকিউরিটি গেট, অফিস কক্ষসহ বিভিন্ন চেয়ার-টেবিল ভাঙচুর করে ভেতরে প্রবেশের চেষ্টা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় গ্রামবাসীর কাছে সহায়তা চাইলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে নিরাপত্তাকর্মীদের সঙ্গে যোগ দিয়ে ডাকাতদলকে প্রতিহত করে। এতে ডাকাতরা পালিয়ে যেতে বাধ্য হয়।
এঘটনায় কারখানার কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের লুটপাট বা হতাহতের খবর পাওয়া যায়নি। উক্ত বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানান কারখানায় দায়িত্ব থাকা কমকর্তা (ডিজিএম) ইমরুল কাদের ভূইয়া।
মন্তব্য করুন
