

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি বছরের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস প্রাপ্ত সিদরাতুল মুনতাহা নিসা সর্বোচ্চ নম্বর পেয়ে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় শ্রেষ্ঠ হয়েছেন।
সিদরাতুল মুনতাহা উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইন্দুরিয়া গ্রামের মোহাম্মদ শামসুল হকের মেয়ে। তার বাবা ও মা দুজনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পরিবারের বড় মেয়ে সিদরাতুল ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধার স্বাক্ষর রেখে আসছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোহন বলেন, সিদরাতুল মুনতাহা অত্যন্ত নম্র, ভদ্র ও মেধাবী ছাত্রী। বিদ্যালয়ে পড়াশোনার সময়ও সে নিয়মিত ভালো ফলাফল করেছে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়েও বিভিন্ন ক্ষেত্রে তার কৃতিত্ব রয়েছে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১৮৬ নম্বর পেয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে দুই মতলব উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বরধারী হিসেবে গৌরবময় কৃতিত্ব অর্জন করেছে সিদরাতুল মুনতাহা।
নিজের সাফল্যের জন্য মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করে সিদরাতুল মুনতাহা বলেন, সন্তোষজনক ফলাফলের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। তাদের উৎসাহ, সহযোগিতা ও দিকনির্দেশনা তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে সে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়।
মেয়ের এই অসাধারণ সাফল্যে তার বাবা-মা অত্যন্ত আনন্দিত। তারা সিদরাতুল মুনতাহার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।


